স্থানীয় সংবাদ
পরিবেশ সুরক্ষা মঞ্চের রিনিউয়েবল এনার্জি ফেস্ট উপলক্ষে নগরীতে র্যালী

স্টাফ রিপোর্টার ঃ পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীতে সচেতনতামূলক র্যালী বের করা হয়। রিনিউয়েবল এনার্জি ফেস্ট’২৫ উপলক্ষে এ কর্মসূচী পালন করা হয়। র্যালী হাদিস পার্ক থেকে শুরু করে নগরভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের আহবায়ক এড. কুদরত ই খুদা, পরিচালনা করেন সদস্য সচিব সুতপা বেদজ্ঞ। র্যালীতে অংশ নেন অজন্তা দাস, এড. তসলিমা খাতুন ছন্দা, এস কে এম তাছাদুজ্জামান, এস এম সোহরাব হোসেন, ডাঃ মোসাদ্দেক হোসেন বাবুল, সরদার আবু তাহের, মুনির চৌধুরী সোহেল, আফজাল হোসেন রাজু, মেরিনা যুথি, খলিলুর রহমান সুমন, শরিফুজ্জামান সেলিম, পলাশ দাস, সাইফুর মিনা, ইমাদাদুল্লাহ, এড. সরদার মোঃ ওয়াহিদুজ্জামান, শেখ আইনুল হক, আলমাস আরা, ফরহাদ হোসেন মিল্টন প্রমূখ।



