স্থানীয় সংবাদ

কপিলমুনিতে সাবেক চেয়ারম্যান ডাবলু’র সংবাদ সম্মেলন

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ কপিলমুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপি’র সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু প্রকাশিত সংবাদের প্রতিবাদে সম্মেলন করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনের আয়োজক ডাবলু লিখিত বক্তব্যে বলেন, আমি কখনও ইউ,পি চেয়ারম্যান কখনও রাজনৈতিক পদে থেকে এলাকায় গণমানুষের সেবা করেছি। আমি দীর্ঘ ৩৮ বৎসর বিএনপির সাথে সম্পৃক্ত। আমার অন্য কোন রাজনৈতিক দল বা নিষিদ্ধ ঘোষিত দলের সাথে কোন সম্পৃক্ততা ছিল না বা নেই। আমার নামে সম্প্রতি কয়েকটি পত্রিকায় আমার বিরুদ্ধে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। লিখিত বক্তব্যে ডাবলু আরও বলেন, আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরে আমি ও আমার পরিবারের সদস্যরা আওয়ামীলীগের সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছি। তারা আমার ও আমার পরিবারের ঘের দখল, জমি দখল, দোকান দখল ও ফার্মের গবাদি পশু সহ ছাগল লুট করে নিয়েছে। উপজেলা বিএনপির মধ্যে আওয়ামী লীগের নেতারা আমাকে সর্বোচ্চ মামলা দিয়েছে। ১৯-২২ এপ্রিল আমার বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশিত হওয়া ও অব্যাহত ষড়যন্ত্রের বিষয়টি সুষ্ঠু তদন্ত দাবি করে ২১ এপ্রিল খুলনা জেলা বিএনপি বরাবর আমি একটি লিখিত আবেদন করেছি। আমি ২নং কপিলমুনি ইউনিয়নের ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পর পর দুই বার খুলনা জেলার সর্বাধিক ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর ২০১৬ সালের নির্বাচনে আওয়ামীলীগের নেতারা ভোট কেটে আমাকে পরাজিত করে। তালতলা গোয়ালবাথান মৎস্যজীবী সমবায় সমিতি’র খাস আদায়ের মাধ্যমে ইজারাকৃত নাছিরপুর খাল দখলকারী পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ আবু তালেব এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও আইনের আওতায় আনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খুলনা জেলা বিএনপি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button