মেঘনা গ্রুপকে বয়কট ও গোলাম মোস্তফার গ্রেফতার দাবি

# মামলার প্রতিবাদে খুলনায় বিশাল মানববন্ধন #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার, সম্পাদক মাহমদুুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, মেঘনা গ্রুপের পণ্য বয়কট ও ফ্যাসিবাদের দোসর লুটপাটের হোতা হিসেবে সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে। শনিবার বিকেলে নগরীর ব্যস্ততম অফিস পাড়া খ্যাত আহসান আহমেদ রোডে দৈনিক আমার দেশ খুলনার ব্যুরোর সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি জানানো হয়। বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল মাত্র একজন সম্পাদক ও প্রকাশক নন। তিনি আজকের বাংলাদেশের সময়ের কষ্টিপাথরে যাচাই করা একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ। যিনি অতীতেও দেশবিরোধী সকল প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন সোচ্চার, আজকেও একই ভাবে তার লড়াই অব্যাহত রেখেছেন। যারা বাংলাদেশে পুনরায় হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, যারা চায় ভারতের তাবেদারী ব্যবস্থা পুনরায় কায়েম করতে- মোস্তফা কামাল তাদেরই অগ্রজ প্রতিনিধি। আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলা দায়ের এ কথার সত্যতা প্রমাণ দেয়।
বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১৪০ টি মামলা ছিল। কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের খুনীরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল। তিনি মাথা নত করেননি। দুই হাজার ছাত্রজনতার বুকের রুক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকেও কোন ভাবেই ভূলুন্ঠিত হতে দেয়া হবেনা। মাহমুদুর রহমান এবং আমার দেশ দেশ প্রেমিক স্বাধীনতার স্বপক্ষের সকল ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ করে তার সংগ্রাম অব্যাহত রাখবে। আমার দেশ পাঠক মেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। আমার দেশ ব্যুরো প্রধান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনেরস ভাপতিত্বে এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ন্যাশনাল ইস্টারেস্ট গ্রুপএনআইজির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আলম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী তফসির আহমেদ, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণস ম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, বিএ্ফইউজের সাবেক নির্বাহী সদস্য ও কালেরকন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বৈষম্য বিরোধ ীছাত্র আন্দোলনের উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধি কে এম জিয়াউস সাদাত, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, জিএম রাসেল ইসলাম, কয়রা পাইকগাছা উন্নয়ন সমন্বয় কমিটির এস এ মুকুল, খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু প্রমুখ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মাশরুর মুর্শেদ, আমার দেশ স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি, ফটোসাংবাদিক মো: সেলিম গাজী, দাকোপ প্রতিনিধি ফয়সাল আলম, বটিয়াঘাটা প্রতিনিধি আরিফুজ্জামান দুলু, মো: রাজু আহমেদ, মোস্তফা কামাল, ইমরান হোসেন, রবিউল ইসলাম বাবলু, হুমায়ুন কবির পলাশ, এসএম শরীফুজ্জামান শরিফ, এহসান মিন্টু, মো: শাহ আলম, আবুল কাশেম, মো: হাবিব, মাসুদুর রহমান মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।



