স্থানীয় সংবাদ

বন্ধকৃত ক্রিসেন্ট জুটমিল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবীতে মানববন্ধনবন্ধকৃত ক্রিসেন্ট জুটমিল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবীতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির আয়োজনে ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক কর্মচারীদের উপস্থিতিতে বুধবার বিকাল ৫টায় বিআইডিসি রোড ক্রিসেন্ট মিলগেটের সামনে ফ্যাসিস্ট খুনী হাসিনা কর্তৃক বন্ধকৃত রাষ্টায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ওমর ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা লিটন খান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সবুজ, আহসান উল্লাহ বুলবুল, জাহিদুল ইসলাম, কাল্লু কোরাইশী প্রমূখ। মানববন্ধনে উপস্থিত বক্তব্যে শ্রমিক নেতাকর্মীরা ২০২০ সালে জুলাই মাসের ১তারিখে ফ্যাসিস্ট হাসিনা একটি চিঠির মাধ্যমে ২৬টি পাটকল বন্ধ করে দেয় ভারতের প্রেসক্রিপশনে। মিলগুলি পূনরায় চালুর দাবী জানিয়েছেন বক্তারা। বক্তারা আরও বলেন, আমার দেশে পাটকল বন্ধ করে ভারতে নতুন নতুন পাটকল চালু করেছে। আমাদের দেশের শ্রমিক না খেয়ে মারা যাবে আর ভারতের শ্রমিক উন্নত হবে এটা মেনে নেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button