তালায় ক্ষুব্ধ জনতার স্মরণকালের বৃহৎ মানববন্ধন ও প্রতিবাদ সভা

# ইউএনও’র বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার #
বি. এম. জুলফিকার রায়হান, তালা ঃ সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিার শেখ মো. রাসেল’র বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহলের পরিকল্পিত অসত্য, ও অসম্মাননাকর সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে উঠেছে তালা উপজেলার আপমন জনসাধারন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ঘটনায় ক্ষুব্ধ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অপপ্রচার ও হয়রানীর চেষ্টার প্রতিবাদে তালা উপশহরে স্মরণকালের বৃহৎ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। রোববার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় তারা উপশহরের পৃথক দুটি স্থানে পৃথক মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তালা ডাকবাংলোর সামনে খুলনা-পইকগাছা সড়কে বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনের মানববন্ধনে সভাপতিত্ব করেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি রায়। উপজেলা প্রেসক্লাবে সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজর অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম লাল্টু, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান রাজু, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, কলেজ শিক্ষক নেতা অধ্যাপক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আদর্শ শিক্ষক পরিষদ নেতা অধ্যাপক আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা জগদিশ হালদার, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক সম ইয়াছিন উল্লাহ, তালা প্রেসক্লাবের সভাপতি এম.এ হাকিম, সাংবাদিক নেতা জুলফিকার রায়হান, আব্দুল মোমিন, সেলিম হায়দার, ফারুক জোয়াদ্দার, হাসানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মারুফ-উল-ইসলাম, ইমাম পরিষদ নেতা মাওলানা তাওহিদুর রহমান, শিক্ষক নাহিদ নাসির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রদল মেহেদী হাসান সাগর, নেতা নাদিম গোলদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুল কাদের ও জালাল উদ্দীন প্রমুখ। মানববন্ধনে তালা উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, নাগরিক নেতা, ব্যবসায়ী, প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও সামাজিক সংগঠনের হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
অপরদিকে, উপজেলা পরিষদের সামনের সড়কে একইদিনে সকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ অনুরুপ মানববন্ধন করেন। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার’র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুন, প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম, পরিবার পরিকল্পনা অফিসার কামাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান ও একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল তালাতে যোগদানের পর থেকে এলাকার উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ইতোমধ্যে অবকাঠামোগত একাধিক উন্নয়নমূলক কাজ স্বচ্ছতার সাথে সম্পন্ন করেছেন। দেশের উদ্ভুত পরিস্থিতির মধ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে তিনি উপজেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রেখেছেন এবং পরিচ্ছন্ন ও উন্নত উপজেলা গড়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। বিনয়ী ও সাদালাপি উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল সকল শ্রেণির মানুষের হাসিমুখে সেবা প্রদান করেন। এমন একজন মেধাবী ও গুণী অফিসারের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালিয়ে একটি কুচক্রীমহল তাঁর ভাবমূর্তী ক্ষুন্ন করছেন। ক্ষুব্ধ বক্তরা- অবিলম্বে এসকল অপপ্রচার বন্ধ করে উন্নয়ন বঞ্চিত তালা উপজেলাকে আধুনিক ও উন্নত উপজেলা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শেখ মো. রাসলেকে দীর্ঘদিন তালাতে কাজ করতে দেবার জন্য বিশেষ ওই মহলের নিকট দাবী তোলেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদের অভ্যন্তরে তালা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মামুন’র সাথে হাতাহাতির ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল স্থানীয় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডাদেশ দেন। এর প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অসম্মানজনত তথ্য প্রচার করায় তালার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ হয়ে এই মানববন্ধন’র আয়োজন করেন।



