স্থানীয় সংবাদ

রূপসা প্রেসক্লাবের এক সদস্যের সদস্য পদ স্থগিত

স্টাফ রিপোর্টার : রূপসা প্রেসক্লাবের সদস্য, খুলনা গেজেটের প্রতিনিধি বি. এম শহিদুল ইসলামের সদস্য পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রূপসা প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বি এম শহিদুলের বিরুদ্ধে রূপসা প্রেসক্লাবের সংবিধান পরিপন্থী কাজে লিপ্ত থাকাসহ নানা অপকর্মের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয় । এ সংক্রান্ত এক বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম মাহাবুবুর রহমান। রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলীর পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, খান মিজানুর রহমান, তরিকুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, ক্লাবের সদস্য আল মাহমুদ প্রিন্স, আবু হারুনার রশিদ, আখতার খান, চিত্তরঞ্জন সেন, শাহরিয়ার হোসেন মানিক, আশিক বাবু, এইচ এম মনি, রেজাউল ইসলাম তুরান প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button