স্থানীয় সংবাদ
ফুলতলায় বোমা সদৃশ বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ ফুলতলায় পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়নের গাড়াখোলা থেকে কালো টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করে। ফুলতলা থানার ওসি মো: জিল্লাল হোসেন বলেন, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক সনজয় বসুর বাড়ির পাশে ফাকা জয়গা থেকে ওই বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। ঘটনান্থলে গিয়ে পুলিশ সদস্যরা গিয়ে ওটা উদ্ধার করে। তবে এটা বোমা কি না তা পরীক্ষার পর বলা যাবে। হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক সনজয় বসুর লক্ষ্য করে বোমা হামলার ঘটনার বিষয়টি সঠিক না।


