স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনার দৌলতপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হেলালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হেলাল ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুলনা রেলস্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস দৌলতপুর গেলে রেললাইন পারাপারের সময় হেলাল ট্রেনের ধাক্কায় আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button