ফোয়াবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন :

# শাহীন সভাপতি, রুবেল সা. সম্পাদক নির্বাচিত #
খবর বিজ্ঞপ্তি : সারা দেশ থেকে আগত মৎস্য চাষী, চিংড়ী চাষী ও মৎস্য পোনা উৎপাদনকারী খামার মালিকদের উৎসবমূখর পরিবেশে গত ২৯ এপ্রিল ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্য কোন প্যানেল অংশ গ্রহণ না করায় নির্বাচন পরিচালনা কমিটি মোল্লা শাহীন-রুবেল সংস্কার পরিষদকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন প্রগতি অ্যাকুয়াকালচারের স্বত্ত্বাধিকারী মোল্লা সামছুর রহমান শাহীন, সিনিয়র সহ-সভাপতি তাসিন ফিশারিজের লঙ্কার মনিরুজ্জামান, সহ-সভাপতি হাজী এ্যাকোয়াকালচারের মো: রফিকুল ইসলাম, সহ-সভাপতি ওয়ালেট এগ্রো এন্ড ফিশারিজের মো: হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এন এম রহমান মৎস্য খামারের মো: হবিবুর রহমান রুবেল, যুগ্ম সম্পাদক শেখ মৎস্য খামারের শেখ সাকিল হোসেন, যুগ্ম সম্পাদক বাবুল ফিশারিজের জাকির হোসেন বাবুল, অর্থ-সম্পাদক শাওন এ্যাকোয়াকালচারের শাফায়াত হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক প্রফিট এগ্রো ফিশারিজের ব্রজেন হালদার, সাংগঠনিক সম্পাদক মুক্তা এ্যাকোয়াকালচারের মোহাম্মদ ওমর ফারুক ব্যাপারী, কার্যনির্বাহী সদস্য তাসলিম ফিশারিজের ড. বায়োজিদ মোড়ল, কার্যনির্বাহী সদস্য অপটিমাম চিংড়ী খামারের মাওলানা সহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সোনার বাংলা হ্যাচারী এন্ড ফার্মসের আবুল কাশেম মো: গোলাম করিম, কার্যনির্বাহী সদস্য সম্পদ ফিসের গৌরপদ বাছাড়, কার্যনির্বাহী সদস্য তন্মী ফিশারিজের আশরাফুজ্জামান, কার্যনির্বাহী সদস্য ভাই ভাই ফিশের আলী আকবার টুটুল, কার্যনির্বাহী সদস্য রুপালী মৎস্য খামারের মো: বাহাদুর শেখ, কার্যনির্বাহী সদস্য আখিঁ ফিশের এম এ মান্নান বাবলু, কার্যনির্বাহী সদস্য কল্পনা এগ্রো ফিশারিজের বুদ্ধদেব হালদার জুয়েল, কার্যনির্বাহী সদস্য গোধুলী চিংড়ী খামারের আব্দুল্লা আল মামুন।
নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এগ্রিকালচার দক্ষতা পরিষদের সিইও শেখ আবিদ হোসেন, সদস্য মোঃ মনির হোসেন ও সিরাজুল ইসলাম। আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক আইন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, সদস্য মিজানুর রহমান মোল্লা ও সদস্য এ্যাড. মুঈনূল ইসলাম।



