রূপসা প্রেসক্লাবের সদস্য বি. এম শহিদুল ইসলাম সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার : রূপসা প্রেসক্লাবের সদস্য বি.এম শহিদুল ইসলামকে প্রেসক্লাব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ৫টায় রূপসা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২৮ এপ্রিল বিকেলে বিএম শহিদুল ইসলামের বিরুদ্ধে সংবিধান পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তার সদস্যপদ স্থগিত করা হয়। এ খবর জানতে পেরে তিনি সোস্যাল মিডিয়ায় ক্লাবের সিনিয়র সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ পোষ্ট করে সদস্যদের সম্মান নষ্ট করার অপচেষ্টাসহ ক্লাবের ভাবমুর্তি ক্ষুন্ন করে। ফলে ৩০ এপ্রিল বিশেষ সাধারণ সভায় তাকে সাময়িক বহিস্কার করা হয়।
এ সংক্রান্ত এক বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস, এম মাহবুবুর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলীর পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি। এখন থেকে বি.এম শহিদুল ইসলাম কোথাও রূপসা প্রেসক্লাবের পরিচয় বহণ করলে তা অবৈধ বলে বিবেচিত হবে।



