খানজাহান আলী থানার ওসির অপসানের দাবিতে শিরোমনিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও

# ওসিকে অপসারন করা না হলে আগামী ৫মে কেএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও #
স্টাফ রিপোর্টার ঃ বিনা উস্কানিতে খানজাহান আলী থানার অন্তর্গত ওয়ার্ড ইউনিয়ন সমূহের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বাড়িতে ফ্যাসিবাদী আওয়ামী কায়দায় পুলিশের তা-ব, অভিযানের প্রধান হোতা ওসি কবির হোসেন ও এস আই ইস্তিয়াক কে প্রত্যাহারের দাবিতে খানজাহান আলী থানা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ গতকাল বিকাল সাড়ে ৩ টায় শিরোমণি শহীদ মীনার চত্বরে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। প্রধান অতিথির বক্তৃতায় মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেন আগামি ৪ মে মধ্যে ওসি ও এস আই ইস্তিয়াককে অপসারন না করলে ৫ মে কেএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তুহিন।বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, খুলনা সদর থানা সভাপতি কে এম হুমায়ুন কবির, খালিশপুর থানা সভাপতি এডঃ শেখ মোহাম্মাদ আলী বাবু, দৌলতপুর থানা সভাপতি এম মুর্শিদ কামাল, সোনাডাঙ্গা থানা সভাপতি হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ , হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, খানজাহান আলী থানা সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের পরিচালনায় বক্তৃতা করেন ফুলতলা থানা আহবায়ক আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, তফসির আহম্মেদ, শেখ আব্দুস সালাম, এস এ রহমান বাবুল, সরদার সেলিম আহম্মেদ, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান , পারভেজ ভুইয়া, মীর শওকত হোসেন হিট্টু,রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গির হোসেন খোকা। মহানগর যুবদলের সভাপতি আঃ আজিজ সুমন,সাধারন সম্পাদক রবিউল ইসলাম রুবেল, জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েত ,শামিম কবির, সাধারন সম্পাদক জনি, আতাউর রহমান রুনু, সুজিত তালুকদার, মুজিবর রহমান,মোঃ শফি আহম্মেদ, আঃ মান্নান মিস্ত্রি, অধ্যাপক আঃ রশিদ, সেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাধারন সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস, যুবদল নেতা আলামিন হাওলাদার, শাহরিয়ার খান মাসুম, শহিদুল ইসলাম সোহেল, রক্তিম রাসেল, মাসুম বিল্লাহ,হাবিবুর রহমান বিপ্লব, শাম্মি আক্তার মলি,রেশমী আক্তার, শিরিনা বেগম, কাজী শহিদুল ইসলাম, জিহাদুল ইসলাম প্রমুখ।



