স্থানীয় সংবাদ

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ব্যানারে স্লিপ ছাড়া মাসিক অর্থ আদায়সহ বহুবিধ অভিযোগ !

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে : বাংলাদেশ কেমিস্ট্স এন্ড ড্রাগিস্টস্ সমিতি যশোর জেলা শাখার ব্যানারে লাখ লাখ টাকা উত্তোলন করা হলেও তার কোন হদিস মিলছেনা। প্রতিমাসে দোকান প্রতি কোথাও ২শ’ আবার কোথাও ১৫০ টাকা হারে আদায় করার জন্য কথিত ৩জন পরিদর্শক নিয়োগ দিয়েছেন। তারা সমিতির কর্মচারী হয়েও দোকান মালিকদের সাথে যে আচারণ করে তাকে দোকান মালিকেরা অতিষ্ট হয়ে উঠেছে। তাছাড়া,সমিতির পরিচালনা পরিষদ গঠন নিয়ে বেরিয়ে এসেছে অজানা কাহিনী। সমিতির সভাপতি কর্তৃক নিরীহ দোকান মালিকদের উপর খড়গ চাপানোর যে পায়তারা করা হচ্ছে তাতে প্রায় অর্ধশতাধিক দোকান মালিকেরা ফুসে উঠেছে। তারা অবিলম্বে নির্ধারিত খুচরা মূল্য নিয়ন্ত্রন ও বাস্তবায়ন এর নীতিমালাসহ অনেক কর্মকান্ডে আপত্তি জানিয়েছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে,সমিতির আওতাধীন যশোর সদর উপজেলা এলাকায় ঔষধের দোকান প্রতি মাসে ২শ’ টাকা আদায় করার নতুন নিয়ম চালু করেছেন। গত মাস থেকে সমিতির আওতাধীন কর্মচারী নামধারী পরিদর্শক সিরাজুল ইসলাম বাইজিদ মাহমুদ ও মোঃ হাফিজুর রহমান পর্যায়ক্রমে সমিতির আওতাধীন যশোর সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার ঔষদের দোকান প্রতি কোথাও ২শ’ ও আবার কোথাও দেড়শ’ টাকা আদায় শুরু করলেও কোন স্লিপ দিচ্ছেনা। স্লিপ ছাড়া সমিতির ব্যানারে দোকান প্রতি নির্ধারিত টাকা আদায় করে তাদের তৈরীকৃত খাতায় স্বাক্ষর করে নিচ্ছে। স্লিপ ছাড়া সমিতির ব্যানারে মাসিক টাকা আদায় করতে আসায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে বিভিন্ন ঔষধের দোকান মালিক মাসিক চাঁদা দেওয়া বন্ধ করে দিয়েছেন। তারা দাবি তুলেছেন স্লিপ ছাড়া তারা খাতায় স্বাক্ষর করে কোন টাকা সমিতির অনুকুলে দিবেন না। এমআরপি বাস্তবায়নের অজুহাতে সমিতির সভাপতি এএম জামাল উদ্দিন বিলু যে পরিকল্পনা করে এগুচ্ছেন। তা বাস্তবায়নে বড় বাঁধা হয়েছেন প্রতিবাদী ঔষধের দোকান মালিকেরা। তারা বলেছেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট্স সমিতি যশোর জেলা শাখা বরাবর বাংলাদেশ কেমিস্ট্স এন্ড ড্রাগিষ্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে সমিতির যশোর জেলা শাখার কার্যকরী কমিটির অনুমোদন সংক্রান্ত আবেদনে বলা হয় সমিতির যশোর জেলা শাখা হতে গত বছর ৮ সেমেপ্টম্বর তারিখে আবেদনের প্রেক্ষিতে, বাংলাদেশে কেমিস্ট্স এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ১৯ অক্টোবর অনুষ্ঠিত ২য় মাসিক সভার সর্বসম্মতি ও সিদ্ধান্ত মোতাবেক সমিতির যশোর জেলা শাখার বর্তমান কার্যকরী পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ২য় মাসিক সভার সর্ব সম্মতি সদ্ধিান্ত মোতাবেক সমিতির যশোর জেলা শাখার বর্তমান কর্যকরী কমিটি ও কমিটি বাতিল করে নিন্মোক্ত ১৭ সদস্য্য বিশিষ্ট নতুন একটি পূর্নাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হলো।সমিতির সভাপতি পদে এ.এম জামাল উদ্দিন বিলু, সিনিয়র সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি পদে, এস এম সিরাজুল ইসলাম,সভাপতি গোলাম মোসাব্বীর ,সদস্য বাবু প্রদীপ কুমার ঘোষ,শামীম আহম্দে রনি। অপর একটি সূত্র বলেছেন, বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তারা বলেছেন, বর্তমান কথিত পকেট কমিটির মেয়াদ গত ২৬ এপ্রিল শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়ার পরও কমিটির সদস্যরা নির্বাচন ছাড়া কিভাবে দায়িত্ব পালন করছেন সে ব্যাপারে ঔষদের দোকান মালিকেরা দিশেহারা হয়ে পড়েছে।
অপর সূত্রগুলো বলেছেন বিগত ২০১৮ সালে ১৭ মার্চ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন শেষে গননার পর সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থীদের পদ অনুসারে চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষনা করা হয়। সে সময় সভাপতি এ.এম জামাল উদ্দীন বিলু সভাপতি,সহ-সভাপতি হামিদ চাকলাদার ইদুল,সহ-সভাপতি রবিউল ইসলাম, অবৈতনিক সম্পাদক এস.এম সিরাজুল ইসলামসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়। এরপর থেকে কোন নির্বাচন ছাড়া,যশোর কেমিষ্ট্স এন্ড ড্রাগিষ্ট সমিতির কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। অবৈধভাবে কমিটির কার্যক্রম পরিচালনার ফলে সাধারণ ঔষধ ব্যবসায়ীরা চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছেন। অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ হোক এমন প্রত্যাশা করছেন সাধারণ ঔষধ বিক্রেতা মালিকেরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button