স্থানীয় সংবাদ

নগরীতে মাদকসহ দু’ কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ২ মে বিকালে নতুন রাস্তা এলাকা থেকে রফিকুল ইসলাম (৩৩) নামের মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে খুলনা সদর থানা পুলিশ আজ ৩ মে সকালে কালীবাড়ী মন্দির এলাকা থেকে শিবু পদ দে(৬০) নামের মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। তাকে ৩০ লিটার মদসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button