সাংবাদিক জাকিরের মৃত্যুতে দাকোপ প্রেস ক্লাবের শোক

দাকোপ প্রতিনিধি ঃ দাকোপ প্রেস ক্লাবের সিনিয়ার সহ সভাপতি ও দৈনিক মানবজমিন এবং অনির্বান পত্রিকার দাকোপ প্রতিনিধি সাংবাদিক জি.এম জাকির হোসেন (৬১) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকাল ৩.৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। সোমবার বাদ মাগরিব গল্লামারী বাইতুন নাজাত জামে মসজিদে মরহুমের প্রথম জানাযা এবং বাদ ঈশা বসুপাড়া সিদ্দিকিয়া জামে মসজিদে ২য় জানাযা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে চার কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মোজাফ্ফার হোসেন, সহ সভাপতি কুমারেশ বিশ^াস, সাবেক সহ সভাপতি স্বাপন কুমার রায়, জুবায়ের রহমান লিংকন, সহ সম্পাদক দীপক কুমার সরদার, সাবেক সহ সম্পাদক শামীম হাসান, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সাবেক কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক পারুল বেগম, সদস্য দীপক রঞ্জন রায়, জয়ান্ত রায়, মোঃ জাহিদুর রহমান সোহাগ, তুষার দাস, গাজি আবুল বাশার, জি.এম আজম, মোঃ মামুনুর রশীদ, রুহুল আমীন, মজনুর রহমান ফকির, গাজি সরোয়ার হোসেন, প্রবীর রায় বাপ্পি প্রমুখ। উল্লেখ্য তিনি গত ২৩ রমজানে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে খুলনা সিটি মেডিকেল হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল, উত্তরা ১২/১৩ মোড় রেডিকেল হসপিটাল সর্বশেষ খুলনা মেডিকেলে মৃত্যু বরণ করেন।



