স্থানীয় সংবাদ

কয়েকজন দালাল আমাদের কাছে সরাসরি টাকা চেয়েছেন : দুদক কর্মকর্তা

# খুলনায় দুদকের অভিযান #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় আব্বাস আলী নামে এক দালালকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. শামীম রেজা ও মো. আশিকুর রহমান।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বলেন, অভিযোগ ছিল খুলনা বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম্য এবং বহিরাগত একটি শ্রেণির সঙ্গে অফিসিয়াল লোকজনের যোগাযোগ আছে। সেই বিষয়টি আমরা খতিয়ে দেখার জন্য আজ সকাল থেকে অফিসের আশপাশে সাদা পোশাকে নিজেদের মতো রেকি করেছি এবং জানার চেষ্টা করেছি কারা জড়িত। এখানে কয়েকজন দালাল আমাদের কাছে সরাসরি টাকা চেয়েছেন। এখানে আনসার সদস্যরাও মিডিয়া হিসেবে কাজ করে। তিনজন আনসার সদস্য রয়েছে, এর মধ্যে একজন প্রাচীর টপকে চলে গেছেন। এখানে আব্বাস আলী নামে এক দালালকে ধরা হয়েছে, তাকে ১৫ দিনের জেল দিয়েছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button