নগরীর আট মাদক কাবারী গ্রেফতারঃ মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ ৮ মে ওয়াপদা ভেড়ীবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ সোহাগ শিকদার(৩৭) নামের মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে লবণচরা থানা পুলিশ ৭ মে রাতে লবণচরা থানাধীন উত্তর হরিনটানা সাকিনস্থ ঢাকাইয়া গলির থেকে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ রাকিব শেখ (২০) এবং মোঃ আকুববার হোসেন (২৫)। তাদেরকে ২৩ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে খুলনা সদর থানা পুলিশ ৭ মে রাতে সদর থানাধীন ৪ নং ফুডঘাট থেকে মোঃ শহিদুল ইসলাম (২৭) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এছাড়া সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ৭ মে রাতে সবুজবাগ এলাকা থেকে দু’ মাদক কারবারীকে গ্রেফতার করে। তারা হলো, রাব্বি (২১) এবং রাজিব আহম্মেদ ওরফে আলামিন (২০)। এদেরকে ২২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে খুলনা সদর থানা পুলিশ ৭ মে রাতে বাগমারা এলাকা থেকে হৃদয় আলী (১৯) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।



