স্থানীয় সংবাদ

দেশের সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- মাওঃ আব্দুল্লাহ ইমরান

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরান বলেছেন বর্তমানে ইসলামপন্থীরা বৈষম্যর শিকার হচ্ছেন তাই আগামী দিনে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে দেশের সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে ইসলামী শক্তিকে ঘায়েল করার জন্য দেশী- বিদেশী নানামুখী চক্রান্ত চলছে। সকল ষড়যন্ত্র ও চক্রান্তের জাল ছিন্ন করে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকল মুসলমানের জান মাল কুরবানীর মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। ৮মে বিকাল ৪টায় জেলা ইসলামী আন্দোলনের কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠকের সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদারের পরিচালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম,মাওলানা হারুন অর রশিদ হাফেজ মাওঃ মুফতি আশরাফুল ইসলসম, মাওলানা মাহবুবুল আলম আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ,মোঃ মুহিব্বুল্লাহ, মোঃ লিয়াকত আলী মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা উমার আলী,আলহাজ্ব আবু দাউদ কারিমুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সরকার সভাপতি মোঃ ফরহাদ মোল্লা মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button