খুলনার দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ

# জার্নালিস্ট প্রটেক্ট কমিটির( BJPC) তীব্র নিন্দা ও প্রতিবাদ #
খবর বিজ্ঞপ্তি ঃ তথ্য সংগ্রহ করতে গিয়ে খুলনা বিজয় টিভির সাংবাদিক আব্দুর রাজ্জাক। ও দৈনিক প্রবাহের সিনিয়র ফটোসাংবাদিক মামুন রেজা এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় এবং ইউরোপে ইউনিয়নের অর্থায়নে গঠিত “বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি”। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাংবাদিক এর উপরে হামলা এবং মামলার সংখ্যা বেড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিকরা। দল মত এর ঊর্ধ্বে থেকে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে এটাই বাস্তবতা। তবে এ সকল দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটি। যেকোনো ছোটখাট ঘটনায় থানা মামলা গ্রহণ করলেও সাংবাদিকদের এ ঘটনায় সারা বাংলাদেশ দেখলেও মামলা গ্রহণ না করায় অনেকটা হতাশা প্রকাশ করছে সংগঠনটি।এ আঘাত শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং পুরো মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।
খুলনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং মুক্ত সাংবাদিকতার চেতনায় সরাসরি আঘাত। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির দাবি, যারা পেশাদার সাংবাদিকদের ভয় পায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ।এ ঘটনায় সুষ্ঠু বিচার ও প্রতিকার না হলে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি শুধু নিন্দা ও প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আর ও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে। এ সকল হামলা ও মামলার সঠিক তদন্ত করে বিচারের আওতায় এনে নিন্দা ক্ষোভ প্রকাশ করে বিবৃতি জানান, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির, সিনিয়র সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এস্এ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম , প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমানসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্যবৃন্দ।



