স্থানীয় সংবাদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা কর্মসূচী আজ ৭ম দিনেও চলমান

# কর্মবিরতি অব্যহত
# শিক্ষার্থীদের বিক্ষোভ #
শখ বদর উদ্দিন, ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা কর্মসূচী আজ (মঙ্গবার) ৭ম দিনে কর্মবিরতি অব্যহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃংখলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্চিত ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে তারা এ কর্মসূচী পালন করছে। মঙ্গলবার সকাল ১০টায় একাডেমিক ভবনে না যেয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যহত রেখেছে। পাঁচ দফা দাবিতে ৫ মে সাত দিনের আল্টিমেটাম দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে কুয়েট শিক্ষক সমিতি। এদিকে, আন্দোলনে নেতৃত্বদানকারী ৩৭ শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও শোকজের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে তারা এ কর্মসূচী পালন করে।
শিক্ষকদের আন্দোলনের ব্যপারে কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন বলেন, গেল ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের পক্ষপাতিত্ব মূলক তদন্ত আমরা প্রত্যাখ্যান করছি । এছাড়া সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের আগামী সাত কমদিবসের মধ্যে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া না হলে কর্মবিরতি সহ সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের কুয়েটের ছাত্র কল্যান পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, এখন পর্যন্ত শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকদের উপর হামলা ঘটনার সাথে সম্পৃক্ত ৩৭জন শিক্ষার্থীদের কারন দর্শানো নোটিশ দিয়েছে কুয়েটের শৃঙ্খলারক্ষা কমিটি। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের এ সমস্যা সমাধান হবে বলে জানান এই ছাত্র কল্যান পরিচালক। অন্যদিকে কারন দর্শানোকে প্রহসন বলে দাবী করেন শিক্ষার্থীরা। তারা বলেন, যে সকল শিক্ষার্থী শিক্ষকদের লাঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনার জন্য নতুন কমিটি করে পুনরায় তদন্তের জন্য জোর দাবিও জানান শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button