বাগেরহাটের মোংলা বন্দরে এবার একটি জাহাজে ৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানী

বাগেরহাট প্রতিনিধি ঃ দেশের অন্যতম ২য় সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলায় এবার একটি জাহাজে ৪৭০ টি গাড়ি আমদানি হয়েছে। ৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ সোমবার বিকেলে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। মোংলা বন্দর কতৃপক্ষ জানায়. ক্রাউন নেভিগেশন শিপিং এজেন্টের তত্ত্াবধানে আসা জাহাজটির দৈর্ঘ্য ১৬৪ মিটার ও গভীরতা ৭ মিটার। ইতোমধ্যেই গাড়ি খালাসের কাজ শেষে মঙ্গলবার জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে। মোংলা বন্দরের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, “দেশে মোট গাড়ি আমদানি হয়, তার ৬০ শতাংশই আসে মোংলা বন্দর দিয়ে। বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের জন্য নানা ধরনের সুবিধা দিচ্ছে । ফলে এই প্রবণতা ক্রমেই বাড়ছে। বর্তমানে মোংলা বন্দর শুধু রিকন্ডিশন্ড গাড়ির জন্যই নয়, সামগ্রিকভাবে একটি বিশ্বস্ত আমদানি চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। বন্দরে আধুনিক ব্যবস্থাপনা, দ্রুত খালাস কার্যক্রম ও শুল্ক বান্ধব নীতিমালা থাকায় অনেক আমদানিকারক চট্টগ্রামের পরিবর্তে মোংলা বন্দরকেই বেছে নিচ্ছেন। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, এভাবে যদি ধারাবাহিকভাবে জাহাজে করে গাড়ি আমদানি বাড়তে থাকে, তবে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা মোঃ মাকরুজ্জামান।



