খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকাল এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। একইসঙ্গে নেতৃবৃন্দ নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।


