স্থানীয় সংবাদ

ফুলতলায় মানব পাচার প্রতিরোধে ‎নেটওয়ার্ক সক্রিয়করণ সভা

‎স্টাফ রিপোর্টার ঃ আশ্বাস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা জেসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং রূপান্তরের আয়োজনে সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ। আলোচনায় অংশ নেন ওসি মোঃ জেল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিন আলম, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার , প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, আটরা গিলাতলা ইউপির প্যানেল চেয়ারম্যান এস এম রাসেল, ইউপি সদস্য ডালিয়া বেগম, কবিতা পারভীন, সোনালী আক্তার, ইমাম মাওলানা মো: হোসেন আলী, সিটিসি সদস্য প্রোমী আক্তার লিজা, সুমী খাতুন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button