স্থানীয় সংবাদ

যশোর-বেনাপোল মহাসড়কে পিকআপের ধাক্কায় ২ যাত্রী নিহত : আহত-২

যশোর ব্যুরো ঃ
বৃহস্পতিবার ভোর রাতে যশোর বেনাপোল মহাসড়কের যশোর সদরের নতুন হাট বাজারে প্রাইভেট কারকে পিছন থেকে পিকআপ গাড়ী স্বজোরে ধাকা মারলে পাশ^বর্তী গাছের সাথে ধাকা লেগে এক নারীসহ দু’জন নিহত হয়েছে। এসময় প্রাইভেট কারে থাকা দু’জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছে, যশোর সদর উপজেলার সুজলপুর ১নং পাড়া হুমায়ূনের মেয়ে ও লিটনগাজীর স্ত্রী আরিফিন আক্তার জুঁই(২৪),শহরের ষ্টেডিয়ামপাড়ার আব্দুল হকের ছেলে মিলন (৪০)। আহতরা হচ্ছে, সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (৪৫) ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩০)। নিহত ও আহতর ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহত জুঁইয়ের স্বামী লিটন গাজী বাদি হয়ে পিক আপের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় লিটন গাজী উল্লেখ করেন,তার স্ত্রী আরিফিন আক্তার জুঁই ও তার স্ত্রীর ব্যবসায়ীক পার্টনার মিলন,মাসুদ রানা ও মামুন বাদির বাড়ি হতে প্রাইভেট কার যার রেজিষ্ট্রি নং ঢাকা মেট্টো-গ- ১৫-৮১৫৮) যোগে যশোরের ঝিকরগাছা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা করে। ভোর রাত ৪ টা বেজে ১০ মিনিটে প্রাইভেট কারটি বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারস্থ জনৈক আশিক এর বাড়ির সামনে পৌছালে পিছন দিক থেকে বেপরোয়া ও দ্রুত গতিতে আসা অজ্ঞাতনামা পিকআপের চালক প্রাইভেটকারের পিছনের দিকে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় উক্ত প্রাইভেট কার ধাক্কায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডান পাশে রেন্ট্রি গাছে আঘাত লাগে। উক্ত প্রাইভেট কারে থাকা চালকসহ অন্যান্য লোক ছিটকে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আরিফিন আক্তার জুঁই ও মিলন ঘটনাস্থলে মারা যায়। প্রাইভেট কারে থাকা মাসুদ রানা ও মামুনকে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মূমূর্ষ অবস্থায় জুঁই ও মিলনকে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে। পরবর্তীতে লিটনগাজীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে জুঁই ও মিলনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। তবে পিকআপের অজ্ঞাতনাম চালকের বিরুদ্ধে কোতয়ালি থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। পুলিশ পিকআপ ও পিকআপের চালকের সন্ধান করতে পারেনি তবে ক্ষতিগ্রস্থ প্রাইভেট কারটিকে জব্দ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button