স্থানীয় সংবাদ

যশোরে ঝিকরগাছায় বিষপানে এক তরুণীর আত্মহত্যা

যশোর ব্যুরো ঃ যশোরের ঝিকরগাছা উপজেলার দিঘড়ি গ্রামে বিষপানে এক তরুণী আত্মহত্যার চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত মারা গেছেন।ওই তরুণীর নাম সাথী দাস (২১)। তিনি ওই গ্রামের সুনীল চন্দ্র দাসের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) সকাল ৮টার দিকে সাথী দাস শারীরিকভাবে অসুস্থ থাকায় বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৫টা ১০ মিনিটে তিনি মারা যান।
তার মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button