সোনাডাঙ্গায় চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর সোনাডাঙ্গা হাফিজ নগরে ৫ বছর বয়সী বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ চেষ্টার সময়ে শিশুটির চিৎকারে সবুজ হোসেন(৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করে সোনাডাঙ্গা মডেল থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। ভুক্তভোগী শিশু নুরনাহারের পিতা মোঃ নয়ন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাচঁটায় আমার মেয়ে বাড়ীর পাশে খেলা করছিল। এ সময়ে পুর্ব পরিচিত প্রতিবেশি সবুজ হোসেন আমার মেয়েকে চকলেট খাওয়ানার লোভ দেখিয়ে হাফিজ নগরের পাশে একটি নির্জন স্থানে নিয়ে আমার ছোট মেয়েকে ধর্ষনের চেষ্টা করে।এসময়ে আমার মেয়ের চিৎকার করতে থাকে।মেয়েটির চিকারে আশেপাশের স্থানীয় প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে আমার মেয়েকে উদ্ধার করে। এসময়ে স্থানীয়রা ধর্ষন চেষ্টাকারী সবুজকে আটক করে।এছাড়া আমার কাছে অভিযুক্ত সবুজ ক্ষমা প্রার্থনা করে তবে সাধারণ জনগন তাকে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল বলেন, নগরীরর হাফিজ নগরে এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভিকটিম সহ আসামী থানা হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন।



