স্থানীয় সংবাদ

নাভারনে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি ঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত । শুক্রবার (২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বেনাপোল যশোর মহাসড়কের নাভারন চারাতলা নবীনগর এলাকায়। নিহত যুবকের নাম শিহাব সিকদার (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা জিল্লুর শিকদারের ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শিহাব মোটরসাইকেলযোগে বেনাপোল -যশোর মহাসড়কের ঝিকরগাছায় চারাতলা নবীনগর এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, নিহত শিহাবের মরদেহ ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button