স্থানীয় সংবাদ

দৌলতপুরে সিএসএস স্থপতির স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার ঃ সিএসএস স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার (২৭ জুন) সকালে সিএসএস মাইক্রোফাইনান্স খুলনা জোনের আয়োজনে দৌলতপুর ব্রাঞ্চ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে রিজিওনাল ম্যানেজার পঙ্কজ আঢ্য’র সভাপতিত্বে ও এআরএম বাসু দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার মো.আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মানিক, ব্রাঞ্চ ম্যানেজার জোসনা খাতুন,ব্যবসায়ী মোঃ আবু সাঈদ । এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ব্রাঞ্চের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,চিকিৎসা নিতে আসা উপকারভোগী মা ও শিশু । ফ্রি মেডিকেল ক্যাম্পে থেকে ওই এলাকার উপকাভোগী মা ও শিশুদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সৃষ্টি মহলদার শর্মী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button