সাংবাদিক মামুন রেজা খুলনার উন্নয়নে সর্বদা সচেষ্ট

# খুলনা নাগরিক সমাজের শোক সভায় বক্তারা #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের ( কেইউজে) সাবেক সভাপতি, চ্যানেল ২৪ এর খুলনা আঞ্চলিক প্রধান প্রতিবেদক, দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান, দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি মামুন রেজার মৃত্যুতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক শোকসভা শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এর সভাপতিত্বে এবং সংগঠনের জ্যেষ্ঠ সদস্য এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহানগর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। মামুন রেজার সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। এ সময়ে সাংবাদিক মামুন রেজা এবং ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে শহীদ সাংবাদিক হুমায়ুন কবি বালু’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বিশিষ্ট নারীনেত্রী অ্যাড. শামীমা সুলতানা শিলু, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মোঃ নাসির উদ্দীন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহনগর সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র খুলনা ব্যুরো প্রধান এ এইচ এম শামীমুজ্জামান, ডিবিসি টেলিভিশনের বিভাগীয় প্রধান আমিরুল ইসলাম, জিটিভি’র খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি সিরাজ উদ্দিন সেন্টু, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি শেখ ওমর ফারুক কচি, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এফ এম মনিরুজ্জামান, মানবাধিকার উন্নয়ন প্রকল্প (এইচআরডিপি) এর সাধারণ সম্পাদক মো. জামাল মোড়ল, সময় টেলিভিশন এর রিপোর্টার বেল্লাল হোসেন সজল, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মাশরুর মুর্শেদ, কবি নাজমুল তারেক তুষার, খুলনা বিভাগীয় মোটর মেকানিক সমিতির সভাপতি শেখ আইনুল হক, সম্প্রীতি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদা পারভীন, সাপ্তাহিক আজকের জনকথার সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী, দৈনিক চৌকস এর বিভাগীয় সম্পাদক মো. শাহীন হাওলাদার, রিপোর্টার মোঃ আরিফ হোসেন, মোঃ শামসুল আলম, কাজী রায়হান তানভীর সৌরভ, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, দপ্তর সম্পাদক মোঃ খায়রুল আলম, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর যুব ও ক্রীড়া সম্পাদক এস কে রানা আহমেদ, চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন জাকারিয়া হোসেন তুষার এবং খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
শোকসভায় বক্তারা বলেন, সাংবাদিক মামুন রেজা খুলনার উন্নয়ন, পরিবেশ, প্রকৃতির ব্যাপারে এবং মানবিকতা ও পেশাগত উৎকর্র্ষতা সাধনে ছিলেন সর্বদা সচেষ্ট। তাঁর অকাল মৃত্যু যেনো এক উজ্জ্বল নক্ষত্রের আকস্মিক পতন। খুলনার তরুণ সাংবাদিকদের বাতিঘর, মৃদুভাষী, বিনয়ী, বন্ধুবৎসল, সর্বদা হাস্যোজ্জ্বল, পরোপকারী, মানবিক, প্রতিশ্রুতিশীল এক অনন্য চরিত্রের অধিকারী মামুন রেজার অকাল মৃত্যুতে খুলনার গণমাধ্যম এবং উন্নয়ন কর্মকা-ে যে শূন্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়। একজন পেশাদার ও অনুসংন্ধানী সাংবাদিক হিসেবে খুলনার আনাচে-কানাচে, প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়িয়েছেন নিরলসভাবে। পেশাদারিত্বের প্রয়োজনে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণিপেশার মানুষের সাথে মিশেছেন নির্দ্বিধায়। সততা, নিষ্ঠা, অধ্যবসায় থাকলে ঢাকার বাইরে মফস্বল শহরে থেকেও যে সর্বোচ্চ অর্জন করা যায় মামুন রেজা তার উজ্জ্বল দৃষ্টান্ত। পঁয়তাল্লিশ বছরের জীবনে তিনি যা রেখে গেলেন তা বিশেষত তরুণ সাংবাদিক তথা পেশাজীবীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা মামুন রেজার রেখে যাওয়া একমাত্র শিশু সন্তান জাওয়াদ রেজার পাশে থাকার আহ্বান জানান তাঁর শুভাকাক্সিক্ষদের। শোকসভায় তাঁকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর কর্মকা- থেকে তরুণ প্রজন্মের শেখার স্বার্থে একটি স্মারকগ্রন্থ প্রকাশের প্রস্তাব প্রদান করা হয়। এ সময় বক্তারা একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালু’র কর্মময় জীবন তুলে ধরেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোকসভা শেষে মরহুম হুমায়ুন কবির বালু এবং মামুন রেজার রুহের মাগফেরাত এবং সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রিয়াদুল জান্নাহ হিফয্ মাদরাসা’র হিফয শাখার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ ক্বারী আয়াতুল্লাহ সুলতান খান।



