স্থানীয় সংবাদ

আমজনতার দল খুলনা জেলার বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ শান্তির নগরী খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমজনতার দল খুলনা জেলা। এক বিবৃতিতে আমজনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বিভাগীয় সমন্বয়ক ও খুলনা জেলার আহবায়ক সাংবাদিক মোঃ সাইফুল্লাহ বাবু বলেন, সাম্প্রতিক সময়ে খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। খুলনায় মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের উত্থানের কারণে চুরি, ছিনতাই বেরে গেছে। প্রায় প্রতিদিন নগরীতে খুনের মত ঘটনা ঘটছে। পাঁচই অগাস্টের পর এখনো খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বরং দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। যা দুঃখজনক। খুলনার ব্যবসায়ী ও সাধারন মানুষ আতঙ্কে আছেন। পাল্লা দিয়ে বাড়ছে নগরীতে কোপাকোপি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ। প্রায় প্রতিদিনিই খুলনা শহরে ও আশেপাশে গোলাগুলি না হয় কোপাকোপির মতো ঘটনা ঘটছে। চাঁদাবাজী চলছে সমানে। এককথায় ভীতিকর এক পরিস্থিতির তৈরী হয়েছে নগরীজুরে। খুলনাবাসী এ থেকে মুক্তি চায়। কাদের সহযোগিতায় অপরাধীরা প্রকাশ্যে, জনারণ্যে এসব ফৌজদারি অপরাধ করছে তা খতিয়ে দেখা দরকার বলে আমজনতার দল মনে করে। খুলনার পুলিশ প্রশাসন পরিস্থিতি উন্নতির জন্য দিন-রাত পরিশ্রম করলেও আতঙ্কে রয়েছে মানুষ। এমতাবস্থায় মাঠ পর্যায়ে প্রশাসনের নিয়মিত টহল, অভিযানসহ যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ মাধ্যমে জনমনে স্বস্তি প্রদানের আহবান জানান নেতৃবৃন্দ। বিবৃতি দেওয়া নেতারা হলেন, আমজনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তামান্না ফেরদৌস শিখা, খুলনা জেলার সদস্য সচিব এম এম মিশকাতুল ইসলাম মিজবাহ , ডাঃ মোঃ আতাউর রহমান, মোঃ মামুন ফরাজী, সৈয়দ তৈমুল হোসেন , মোঃ মতিন হাওলাদার, মোঃ হাসানুর ইসলাম তুহিন, কে এম সেলিম, দুলাল উদ্দীন চৌধুরী, কে এম আমানত হোসেন, হারুনুর রশিদ, ইন্জি. এস এম শফিকুুল ইসলাম, আব্দুর রহমান, ডা. মোঃ রিপন আহম্মেদ, ডা. মোঃ আল আমিন, রেজাউল করিম প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button