স্থানীয় সংবাদ

রূপসায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারীর মৃত্যু

রূপসা প্রতিনিধি : খুলনার খান জাহান আলী সেতুর রূপসা টোল প্লাজারের সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার ২৭জুন রাত ৯ টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনগণ ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আল মামুন খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকার আব্দুল মালেকের ছেলে। সে মাথায় এবং বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি পেশায় একজন চা দোকানদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকানদার আল মামুন জাবুসা জেমিনি সী- ফুড এর পিছনে পাওয়ার প্লান্ট এর কাছে রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা প্রাইভেটকার এর চালক তাকে গাড়ি চাপা দিয়ে খুলনার অভিমুখে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় জনগণ মোটরসাইকেল চালিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেট কারের গতি রোধ করে প্রাইভেট কারের চালকসহ গাড়ি আটক করেন। রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়িটি বর্তমানে লবণচরা থানায় আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। যুবক আল মামুনের মৃত্যুর খবর পেয়ে, টোল প্লাজা ও সহ এলাকায় তার পরিবার ও স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। একজন চায়ের দোকানদার হলেও টোল প্লাজা এবং জাবুসা গ্রামে রয়েছে তার যথেষ্ট সুনাম সুখ্যাতি।তার এ”মৃত্যুটা যেন এলাকাবাসিক মেনে নিতে পারছে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button