আসন্ন নির্বাচন ফ্রি ফেয়ার ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে : খুলনা প্রেস সচিব

স্টাফ রিপোর্টার : আসন্ন নির্বাচন ফ্রি ফেয়ার ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বাংলার ইতিহাসে এ নির্বাচন হবে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। সে জন্য সরকার ব্যাপক কাজ করছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এ কথা বলেন। তিনি বলেন, মংলাবন্দর গতিশীল করতে সরকার কাজ করছে। ইতোমধ্যে চায়নার কয়েকটি কোম্পানী মংলা এসে ঘুরে গেছে। তারা জোন করার জন্য সরকারের কাছে জমি চেয়েছে। তিনি বলেন, খুলনার অবহেলিত ক্রীড়াঙ্গণ নিয়ে সরকার কাজ করছে। খুলনায় ক্রীড়াবিদ গড়ে না উঠলে সারা দেশে এর প্রভাব পড়বে। কারণ জাতীয় পর্যায়ে খুলনার খোলায়াড় বেশী। তিনি বলেন, নানা কারণে খুলনার জুট সেক্টর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তা কিভাবে পূর্ণজীবিত করা যায় তা নিয়ে সরকার ভাবছে। কারণ একমাত্র সারাদেশে জনসংখ্যা বাড়লেও খুলনার জনসংখ্যা কমেছে। তার কারণ হচ্ছে মিল কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানকার মানুষ অন্যত্র চলে গেছে। তিনি বলেন, ভবদহের সমস্য সমাধানে সরকার কাজ শুরু করেছে। তিন নদী খনন কাজ সরকার করবে। তাহলেই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে। খুলনার পাটের মত চিংড়ি শিল্প ধ্বংসের ধার প্রান্তে। নানা কারণে এ শিল্প ধ্বংস হওয়ায় খুলনার অর্থনীতিতে প্রভাব পড়েছে। তবে খুলনায় গ্যাস আসার ব্যাপারে কোন সুখবর তিনি দিতে পারলেন না। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।



