স্থানীয় সংবাদ

রামপালে রাস্তায় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে চালকসহ ৭ জন আহত

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা মংলা মহাসড়কের বিমান বন্দর এলাকায় শক্রবার রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাধে ধাক্কা লেগে চালকসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার ফয়লা বাসস্ট্যান্ড সংলগ্ন বিমান বন্দরের সামনে খুলনা মংলা মহাসড়কের উপর যশোর থেকে মংলাগামী একটি প্রাইভেট কার ( ঢাকা- মেট্রো খ- ১২-২৭৪৬) ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে অবস্থিত সিরিজ গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়ির চালকসহ মোট ৭ জন মারাত্মক আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফয়লা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ ফয়লা বাজারের সুন্দরবন ক্লিনিক এবং ল্যাবওয়ান ক্লিনিকে ভর্তি করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন আলমগীর (২৮), মনিরুল ইসলাম (৩০), সোহেল (৩৪), রনি বাবু (৩২), আশরাফুল (৩৪), রানা (৩০) ও জাহিদুল (৩৪)। এদের সকলের বাড়ী বেনাপোল বড় আছড়া এলাকায়। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক কাজী শাহীদুজ্জামান বলেন ঘটনার পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক করাসহ দুর্ঘটনা বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button