স্থানীয় সংবাদ

বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি ঃ ভারতে যাওয়ার সময় নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফ কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।রবিবার ১১টার দিকে তাকে আটক করা হয়।
সে নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার খলিয়াজুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল নেত্রকোনা জেলার খুলিয়াজুড়ি উপজেলার আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফ ভারতে যেতে পারে।সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়।পরবর্তীতে ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।
তার নামে একাধিক মামলা রয়েছে। খালিয়াজুড়ি থানা (মামলা নম্বর-০৭, তারিখ ২০/০৯/২০২৪ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ৫৩(৩)তৎসহ-১৪৮/১৪৯/৪৪৮/৪২৭/৪৩৫ পেনাল কোড, নেত্রকোনা থানা মামরা নম্বর ০২ তারিখঃ ০১/০৯/২০২৪ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ৫৩(৩), খালিয়াজুড়ি থানা মামলা নম্বর ৩//৬৭ তারিখঃ ০৫/০৭/২২ ধারা- ১৪৭/৪৪৭/৪৪৮/৩৮০/৩২৩/৩২৫/৩০৭/৪২৯/৫০৬(২)/১০৯ পেনাল কেড, নেত্রকোনা সদর থানা মামলা নম্বর ১৪ তারিখঃ ১৬/১০/২৪ ধারা- ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫(৩) এর এজাহার ভুক্ত আসামী। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন ইমিগ্রেশনে আটক আসামী আমাদের কাছে হস্তান্তর এর পর যেহেতু নেত্রকোনা থানায় তার নামে মামলা রয়েছে। তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button