স্থানীয় সংবাদ

রূপসায় ১০ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা একটি এনজিও : থানায় অভিযোগ

রূপসা প্রতিনিধি : রূপসায় মানবিক সাহায্য সংস্থা মহিলা ঋণদান প্রকল্প নামে একটা এনজিও প্রতারণা করে প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানা যায়। এঘটনায় মুরশিদা বেগম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে ইউপি সদস্য মো: মাহফুজ এর বাড়ির সামনে জনৈক রুনা নামে এক মহিলার বাড়ি ভাড়া নিয়ে ৩পুরুষ ও ১নারী এনজিও‘র কাজ শুরু করে। গত ১ জুন-২৫ তারিখে এনজিও টি এমআরএ সনদ নং-০০১৬৫-০১০৩৩-০০২৩৩, ২৯,পশ্চিম পান্থপথ ঢাকা-১২০৫ হেড অফিসের ঠিকানা দিয়ে এলাকায় খেটে খাওয়া মানুষদের কাছে গিয়ে বিভিন্ন প্রলোভন দিতে থাকেন। প্রতারক চক্রটির সদস্যরা হলেন, ফরিদপুর জেলার ভাংঙ্গা উপজেলার ব্রাক্ষন্দী গ্রামের চান্দা মাতুববর এর ছেলে বিল্লাল মাতুব্বর, মুন্সীগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের ইমান ঢালীর স্ত্রী মিনারা বেগম, বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্বধামসার গ্রামের গোলাম সরোয়ার এর ছেলে শাহাব উদ্দিন ও আ: সালাম। চক্রটি কাজ শুরু করে প্রতি সদস্যকে ১ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা ঋণ দিবে স্বল্প সুদে যা প্রচার করে। তারা আরো বলে ৩ লক্ষ টাকা ঋণ নিলে ৩০ হাজার টাকা দিতে হবে এবং ৩বছর মেয়াদে পরিশোধ করতে হবে। প্রতারকদের এই সকল কথা শুনে আশপাশের এলাকার শতাধিক লোক এনজিও তে সদস্য হয়। ২৫ জুন ঋণ দেওয়ার কথা বলে দুই দিন আগে বাদীর নিকট থেকে ২৩ হাজার ৫০০ শত টাকা নেই। এছাড়া এলাকার রাবেয়া খাতুন ১৫ হাজার, ফাতেমা ২০ হাজার পাচশত টাকাসহ ৪০/৫০ জনের নিকট থেকে তারা অনেক টাকা হাতিয়ে নেই। টাকা দেওয়ার সময় প্রতারক চক্রটির নিকট ভুক্তভোগীরা জানতে পারেন তাদের অফিস খুলনার দৌলতপুর মহাসিন কলেজের পাশে। ভুক্তভোগীরা অফিস খুজতে উল্লেখিত জায়গায় গিয়ে অফিস না পেয়ে ফিরে এসে দেখতে পাই জয়পুর এলাকার অফিসটিও তালাবন্ধ। অফিস বন্ধ পেয়ে চক্রটির সদস্যদের মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এখবর আশপাশের এলাকায় পৌছালে প্রায় শতাধিক লোক অফিসে হাজির হয়ে তারা জানায় চক্রটি তাদের নিকট থেকে ১০ লক্ষাধিক টাকা একই ভাবে নিয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button