স্থানীয় সংবাদ

নারী, শিশু ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ‘পারায়ন’ প্রকল্প শুরু

খবর বিজ্ঞপ্তি ঃ মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার (মাসাস) উদ্যোগে ‘পারায়ন’ প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে, যেখানে নারী, শিশু ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সংস্থাটি। খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলায় এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় নগরীর নিরালাস্থ বিডাব্লিউসিসিআই এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়। নাগরিকতা ঃ সিভিসির অধীনে এ প্রকল্পে লিড অর্গানাইজ হিসেবে রয়েছেন অপরাজেয় বাংলাদেশ। মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক। প্রধান অতিথির বক্তৃতায় এনামুল হক বলেন- পিছিয়ে পড়া নারী ও শিশুরা পারিবারিক ও স্বামাজিকসহ নানানভাবে নির্যাতন-নীপিড়নের শিকার হয়ে থাকে। অধিকাংশ সময়ই তারা এই নির্যাতনের কথা বাইরে প্রকাশ করতে পারে না। মাসাসের পারায়ন প্রকল্পের আওতায় অবহেলিত সেইসব নারীদের সচেতন করা গেলে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি শিশুরাও সুরক্ষা পাবে। মাসাসের পারাবন প্রকল্পটি শহরের পাশাপাশি তৃণমূল পর্যায়ে করা দরকার। সভায় শামীমা সুলতানা শীলু বলেন- মাসাস ১৯৯৮ সাল হতে দীর্ঘ ২৭ বৎসর যাবৎ শিশু, নারী ও যুবসহ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির উন্নয়ন, প্রান্তিক জনগোষ্টির সংবেদনশীল সচেতনতায় উঠান বৈঠকসহ সচেতনতামুলক প্রচারনা; শান্তি ও সহনশীলতায় জনসাধারণের ভূমিকা শীর্ষক প্রচারনার মাধ্যমে ঐক্যবদ্ধ, সম্প্রীতিময় এবং সার্বজনীন সমাজ গঠনে জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি; পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়ন, জনঅংশগ্রহনের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুশাসনসহ মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরে কাজ করছে। বিশেষ করে বিনামূল্যে আইনী সহায়তার জন্য সুবিধা বঞ্চিত নারীদের রেফারেলের মাধ্যমে সহায়তা করছে। বর্তমানে মাসাস পারায়ন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে, যেখানে নারী, শিশু ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলায় এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। মতবিনিময় সভা সঞ্চালন করেন, মাসাসের এরিয়া ম্যানেজার জুলিয়েট জয়ন্তী সরকার। সভায় খুলনার স্থানীয় ও জাতীয় দৈনিকের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button