স্থানীয় সংবাদ

তথ্য অধিকার বিষয়ক স্টার্ট-আপ মিটিং অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরাম এর সহযোগিতায় মহিলা ও মেয়ে এবং সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা স্টার্ট-আপ মিটিং খুলনার ক্যাসল সালামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রোগ্রামে নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ক এ প্রোগ্রামটি খুলনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণের তথ্যের অধিকার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। ইউরোপি ইউনিয়নের অর্থায়নে ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় । কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব ,সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, “নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ক স্টার্ট-আপ মিটিংএর এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও সিএমকেএস এর নির্বাহী পরিচালক আবুল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় এবং রেখা মারিয়া বৈরাগী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম ,
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও দৈনিক কালের কন্ঠের রিপোর্টার কৌশিক দে, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক মোঃ সুমন আহমেদ,
দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক কালের কন্ঠের বিভাগীয় প্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক প্রথম আলো রিপোর্টার উত্তম কুমার, ডেইলি স্টারের রিপোর্টার দীপঙ্কর রায় ,এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির, প্রবাহ নিউজ এর রিপোর্টার মোঃ শামীম, ও মোহাম্মদ সিয়াম। মহিলা অধিদপ্তর ও যুব উন্নয়নের উপ-পরিচালকসহ বিভিন্ন আইনজীবী, উন্নয়ন কর্মী, সুবিধাভোগী সহ, ধ্রুব, সি ডব্লিউ এফ, সিএমকে এবং দৈনিক প্রবাহের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button