স্থানীয় সংবাদ

বুধহাটা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাবুল হোসেন, আশাশুনি প্রতিনিধি : ট্রাঙ্কস গ্রুপের চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান ও তার নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুদিন উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটা ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় হাসপাতালে ক্যাম্প পরিচালনা করা হয়।
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে নানা বয়সী রোগীদের ভিড় দেখা যায়। হৃদরোগ, ডায়াবেটিস, গাইনি, গর্ভাবস্থা ও শ্রুতি রোগের চিকিৎসা নিতে রোগিরা আসে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা রোগ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও ৪৫০-৫০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা দিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মিনাক কুমার বিশ্বাস এবং গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. অনামিকা বাছাড়। সহযোগিতা করেন এসকেএফ-এর এরিয়া ম্যানেজার নারায়ণ চন্দ্র হালদার, মাঠ ব্যবস্থাপক কামাল হোসেন, মেডিকেল সার্ভিসেস অফিসার ফারুকুজ্জামান ও দীপক কুমার রায়, হাসপাতাল পরিচালনা কমিটির ইকরামুল ইসলাম, মোঃ হাবিবুল্লা প্রমূখ।
উল্লেখ্য, লতিফুর রহমান ২০২০ সালের ১ জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার নাতি ফারাজ আইয়াজ হোসেন ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন। তাদের স্মরণেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button