২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের সমাবেশ

খবর বিজ্ঞপ্তি ঃ সোমবার (৩০ জুন) বিকাল ৫ টায় নগর কার্যালয়ে বাংলাদেশকে ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবীতে আগামী ২৬ জুলাই খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উপস্থিতিতে নগরীর শিববাড়ি মোড় বাবড়ি চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে, সমাবেশ বাস্তবায়নে খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ সভা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর পরিচালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয় ।
যৌথ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, হাফেজ আব্দুল লতিফ ,মাওলানা আবু সাঈদ, মোঃ ইমরান হোসেন মিয়া, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম কাবির, গাজী মিজানুর রহমান, মেহেদী হাসান সৈকত, মোঃ এনামুল হাসান সাইদ, আবুল কালাম আজাদ ,মোঃ পলাশ শিকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ, শেখ মোঃ খাইরুল মোল্লা, মোঃ তাওহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফারহাদ মোল্লা, মোঃ আব্দুর রশিদ, মোঃ বাদশা খান , বন্দ মোহাম্মদ সরোয়ার হোসাইন , মোঃ মেহেদী হাসান মুন্না প্রমুখ।



