স্থানীয় সংবাদ

কাস্টমস এর ”কমপ্লিট শাটডাউন” কর্মসূচীতে প্রভাব পড়েনি মোংলা বন্দরে।

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মীদের ডাকে ”কমপ্লিট শাটডাউন” চললেও আমদানি রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি মোংলা বন্দরে। এ ছাড়া মোংলা ইপিজেডেও এর কোনও বিরূপ প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি মোংলা কাস্টমস হাউসেও। মোংলা বন্দরের কার্যক্রম ছিলো আগের মতোই স্বাভাবিক।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান বলেন, কর্মবিরতি কিংবা ”কমপ্লিট শাটডাউনে” কাস্টমসের কোনও লোকসান হয়নি। গত কয়েকদিন ধরে তো কোনও জাহাজই ছিল না। আর সে সকল পণ্য গত কয়েকদিনে ছাড় হয়নি, তা এখন ছাড় হচ্ছে। সুতরাং এ থেকে তো আমরা রাজস্ব পাচ্ছিই। লোকসানের কিছুই নেই।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক বোর্ড ও জনসংযোগ বিভাগ মো. মাকরুজ্জামান বলেন, ‘কাস্টমসের আন্দোলনের প্রেক্ষিতে এ বন্দরে কোনও ধরনের প্রভাব পড়েনি। আন্দোলনের আগেও বন্দরের যে অবস্থা (কার্যক্রম) ছিল, আন্দোলনকালেও একই অবস্থা ছিল।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বাশার বলেন, ২/১ দিনের বন্ধে ইপিজেডে তেমন কোনও ক্ষতি হয় না। এখানে প্রতিদিন কম করে হলেও এক ঘণ্টা করে কাজ হয়েছে। এখানে তো ঢাকা ও চট্টগ্রামের মতো এক্সপোর্ট-ইমপোর্ট হয় না। গত রাত থেকে কাজ শুরু হয়েছে, এখন কাজকর্ম স্বাভাবিক। আর্থিক ক্ষতি নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button