১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা মহানগরী কেএমপি থানাধীন এলাকায় ১৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীর নাম ওমর ফারুক (২৪)। সে সাতক্ষীরা জেলা দেবহাটা থানাধীন ৩নং ওয়ার্ড কুলিয়া থানা এলাকার বাসিন্দা মশিয়ারের ছেলে। মঙ্গলবার (১ জুলাই) নগরীর জিরোপয়েন্ট মোড় সংলগ্ন রুচি হোটেলের সামনে থেকে দুপুেের তাকে গ্রেফতার করা হয়। জিরোপয়েন্ট মোড় সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রুচি হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী ওমর ফারুককে ১৯ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে সহায়তাকারী, অর্থ লগ্নিকারীসহ মাদকের গডফাদারদের সনাক্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



