স্থানীয় সংবাদ

পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত : টোল প্লাজা অবরোধ

স্টাফ রিপোর্টার ঃ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে আন্দোলন অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল ৩টা থেকে রূপসা টোল প্লাজায় অবরোধ কর্মসূচী পালন করে তারা। অবোরোধ চলাকালে সড়কের দু’পাশে যানবাহনের লাইন পড়ে যান। অবরোধকালে ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে দেখা যায়। এ রিপোর্ট রেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) অবরোধ চলছিল। অবরোধকারীদের অভিযোগ, কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারসহ কয়েকজন কর্মকর্তার প্রত্যক্ষ হস্তক্ষেপেই এসআই সুকান্তকে ছেড়ে দেওয়া হয়। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভীষণ নাজুক হওয়ার পেছনে দায় এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছেন তারা পুলিশ কমিশনারের বিরুদ্ধে। গত বুধবার শুরু হয় এ আন্দোলন। তারা আরো বলেন,‘পাঁচ দিন ধরে আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি। এটা কোনও রাজনৈতিক দলের নেতাদের আন্দোলন নয়। এই আন্দোলন খুলনার আপামর জনতার আন্দোলন। খুলনার মানুষ নিরাপত্তাহীনতা থেকে এই আন্দোলনে অংশ নিচ্ছে। এখানে কোনও ব্যক্তির ডাকে আন্দোলন হয়নি।’ এদিকে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সমমনা ৮টি সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের গুটি কয়েক সহযোদ্ধাকে ব্যবহার করে একটি বিশেষ মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button