স্থানীয় সংবাদ

রূপসায় পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু

রূপসা প্রতিনিধি: রূপসায় পানিতে ডুবে আ: করিম নামের দুই বছরের একটি শিশু মারা গেছে। শিশুটি কৃষক মো. আরমান শেখের ছেলে। জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় আরমান শেখের ছেলে আব্দুল করিম বৃষ্টিতে নেমে উঠানে খেলা করছিল। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে
না’পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে উঠানের পাশে পুকুরের পানিতে শিশু করিমের লাশ ভেসে উঠতে দেখে। এরপর তাকে মৃত্য অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটিকে হারিয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশিদের মধ্যে শোক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button