যশোর সদরে ১৫টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচী বাস্তবায়নে ৩৭জন ডিলার নিয়োগে তোড়জোড়

# ডিলার হওয়ার জন্য বিভিন্ন তদ্বীর অব্যাহত #
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে খাদ্যশস্য বিক্রয় খাদ্যবান্ধব নীতিমালা ২০২৪ এর অনুুবৃত্তিক্রমে খাদ্যবান্ধব কমিটির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খাদ্যশস্য কর্মসূচী কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়নগুলো অনুমোদিত বিক্রয় কেন্দ্রে শুধুমাত্র ১জন করে ৩৭জন ডিলার নিয়োগ করা হবে এমন ঘোষনা পাওয়ার পর ডিলার নিয়োগ পাওয়ার জন্য যশোর সদরের ১৫ টি ইউনিয়ন থেকে প্রায় হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। অনেকে রাজনৈতিকভাবে ডিলার হওয়ার জন্য তদ্বীর চালাচ্ছে বলে শোনা গেছে। আবার অনেকে জেলা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ শুরু করেছেন। তবে এবার বিষয়টি ভিন্নতর সাথে নিয়োগ কার্যক্রম পরিচালনা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে।
উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা গাজী মোঃ মাজহারুল আনোয়ার জানান, বিগত ৫ বছর যাবত যশোর সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নে ২টি যথাক্রমে মানিকদিহি জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও হৈবতপুর বাজারে,২নং লেবুতলা ইউনিয়নে ২টি যথাক্রমে এনায়েতপুর ও লেবুতলা বাজার,৩নং ইছালী ইউনিয়নে ২টি যথাক্রমে মনোহরপুর বাজার,হাশিমপুর বাজার,৪নং নওয়াপাড়া ইউনিয়নে ৩টি যথাক্রমে গাবতলা বাজার,হাইকোর্টমোড় বাজার, ছোটগোপালপুর বাজার,৫নং উপশহর ইউনিয়নে ২টি যথাক্রমে বি ব্লক বাজার, সালভিশন আর্মি সামনে বটতলার মোড়, ৬নং কাশিমপুর ইউনিয়নে ৩টি যথাক্রমে কাশিমপুর বাজার, বিজয় নগর কুন্ডুপাড়ার মোড় ও খোজারহাট বাজার,৭নং চুড়ামনকাটি ইউনিয়নে ৩টি যথাক্রমে চুড়ামনকাটি বাজার, আব্দুলপুর বাজার ও আম বটতলা বাজার, ৮ নং দেয়াড়া ইউনিয়নে ২টি যথাক্রমে ফরিদপুর বাজার ও দত্তপাড়া বাজার, ৯নং আবরপুর ইউনিয়নে ৩টি যথাক্রমে সুজলপুর বাজার, পতেঙ্গালী বাজার ও ভেকুটিয়া বাজার, ১০ নং ইউনিয়নে ৩টি যথাক্রমে মাহিদিয়া বাজার, গলদা বাজার ও চাঁচড়া মধ্যপাড়া,১১নং রামনগর ইউনিয়নে ৩টি যথাক্রমে সূতিঘাটা বাজার,রাজারহাট বাজারও বাজার হাটকাচা বাজার,১২নং ফতেপুর ইউনিয়নে ৩টি যথাক্রমে ঝুমঝুমপুর বাজার,চাঁদপাড়া বাজার ও সুুলতানপুর বাজার,১৩নং কচুয়া ইউনিয়নে ২টি যথাক্রমে নিমতলা বাজার ও কচুয়া বাজার,১৪নং নরেন্দ্রপুুর ইউনিয়নে ২টি যথাক্রমে নরেন্দ্রপুর বাজাজর ও রুপদিয়া বাজার এবং ১৫নং বসুন্দিয়া ইউনিয়নে ২টি যথাক্রমে বসুন্দিয়া বাজার ও বসুন্দিয়া মোড়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে আরো জানাগেছে, খাদ্য শস্য কর্মসূচী বাস্তবায়নে যারা ডিলার হতে আগ্রহী তারা আবেদন ফরম উক্ত দপ্তর থেকে বিগত ১০ জুলাই থেকে সংগ্রহ শুরু করেছেন। যা আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে। আবেদন ফরম বিক্রি শুরু থেকে ২০ জুলাই বিকাল ৫ টার মধ্যে আবেদন ফরমের সাথে চাহিদা মোতাবেক কাজগপত্রসহ উক্ত দপ্তরে জমা দিতে বলা হয়েছে। আগামী ২৭ জুলাই আবেদনপত্র যাচাই,বাছাই এর সময়সীমা বেধে দেয়া হয়েছে। আবেদনকৃতদের মধ্যে যারা যোগ্য ও কারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই উক্ত দপ্তরের নোটিশ বোর্ডে। পরবর্তীতে চুড়ান্ত আবেদন কারীদের আবেদনপত্র নিয়ে লটারীর ফল প্রকাশের তারিখ ও স্থান কমিটির সিদ্ধান্তক্রমে পরবর্তীতে জানানো হবে। অপরদিকে,ইতিপূর্বে যারা ডিলারের দায়িত্ব পালন করেছেন তারা তাদের খাদ্যশস্য লাইসেন্স নবায়ন করে আশায় বুক বেঁধে আছে এই কর্মসূচী বাস্তবায়নে এমন খবরও শোনা গেছে।



