তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর নেই

তেরখাদা প্রতিনিধি ঃ
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক এজিএম বাছিতুল হাবিব প্রিন্স আর নেই। গতকাল ১৬ জুলাই বুধবার সকাল সোয়া ৯টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের ছোট ভাই পারভেজ জানান, বুধবার ভোর ৫টার দিকে খুলনায় নিজ বাসায় স্ট্রোক করেন। তাৎক্ষনিকভাবে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোয়া ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার আসরবাদ মরহুমের গ্রামের বাড়ি কাটেংগা গ্রামে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অগণিত ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ অংশ নেন। এসময় আগত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মোঃ পারভেজ, চাচাতো ভাই মোঃ সাবু মোল্যা, তেরখাদা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিফাত, মাওলানা আব্বাস আলী, মুফতি ফয়জুল্লাহ, কাটেংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম প্রমুখ। জানাযার নামাযে ইমামতি করেন মাওলানা উবায়দুর রহমান বাবু।
সাংবাদিক বাছিতুল হাবিব প্রিন্সের অকাল মৃত্যুতে তেরখাদা উপজেলা প্রেসক্লাব পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।



