বিএসটিআই খুলনা বিভাগীয় অফিসের সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা জেলার বিভিন্ন এলাকায়খুলনা বিভাগীয় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনার সোনাডাঙ্গা এম এ বাড়ী সড়ক রাজ মিঠাই সুইটস এন্ড পেস্ট্রি, লাবাণ,ঘি,দধি ও চানাচুর পণ্যসমূহের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ,সিএম সনদ নবায়ন এবং ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয় ও ডুমুরিয়ার গুটুদিয়া পূর্ব জিলেরডাংগা স্বদেশ বিডি ইন্টারন্যাশনাল লিমিটেড,এর উৎপাদিত মুড়ি,চানাচুর, ধনিয়ার গুড়া,ডাল ভাজা,মটর ভাজা,ড্রাই কেক, টাস্ট বিস্কুট, হলুদের গুড়া, মরিচের গুড়া,চিনি গুড়া,লাচ্ছা সেমাই, জিরার গুড়া পণ্যসমূহের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। সিএম সনদের মেয়াদ থাকায় গুণগতমান যাচাইয়ের নিমিত্ত মুড়ি,লাচ্ছা সেমাই ও চানাচুর পণ্যের নমুনা সীল করা হয়। পরিদর্শনকালে উভয় কারখানার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কর্মচারীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হ্যান্ড গ্লাাভস,মাস্ক ব্যবহার করার পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করায় হয় এমন পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই হতে হালাল সার্টিফিকেট গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। অভিযান মোঃ লুৎফর রহমান,উপপরিচালক ও অফিস প্রধান- এর নেতৃত্বে মোঃ কামরুজ্জামান,সহকারী পরিচালক (মেট)মোঃ মনির হোসেন ,সহকারী পরিচালক (সিএম) এবং পরীক্ষক (মেট) মোঃ রহিজ আহমেদ,এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



