স্থানীয় সংবাদ

জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনে খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি
জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনে কেন্দ্র বিএনপি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে খালিশপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মো. শামসুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এডভোকেট ফজলে হালিম লিটন, নিজাম উর রহমান লালু, কাজী শফিকুল ইসলাম শফি, এইচ এম আবু সালেক, কাজী মাহবুবুল হক, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান খোকন, শাহানাজ পারভীন, নূরে আব্দুল্লাহ, শহিদুল ইসলাম, আবু জাফর হাওলাদার, তসির উদ্দিন, লাভলু শেখ, রমজান, সানি, শওকাত হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।
১৮ জুলাই (শুক্রবার) বিকেল ৪টায় সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয় চত্ত্বরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতায় দোয়া মাহফিল ও মৌন মিছিল অনুষ্ঠিত হবে এবং কালো ব্যাজ ধারণ করবে। উক্ত অনুষ্ঠানে দলীয় সকল নেতাকর্মিদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button