স্থানীয় সংবাদ
জেডিইউজে’র উদ্যোগে রূপান্তর প্রতিদিন পত্রিকায় ইউনিট গঠন

প্রেস বিজ্ঞপ্তি ঃ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, জেডিইউজে’র উদ্যোগে দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকায় ইউনিট গঠন করা হয়েছে। আয়ুব হোসেন মনার সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকার সম্পাদক আলমগীর কবীর।
সভায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকায় আয়ুব হোসেন মনাকে ইউনিট চিফ, মোঃ কামাল হোসেনকে ডেপুটি ইউনিট চিফ করে ৩ সদস্য বিশিষ্ট একটি ইউনিট গঠন করা হয়। ইউনিটের অপর সদস্য হলেন, মেহেদী হাসান উজ্জল। এছাড়া সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ কে এম গোলাম সরওয়ার। সভা শেষে নব নির্বাচিত ইউনিটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



