স্থানীয় সংবাদ

চুলকাটিতে সিলিন্ডার বোঝাই ট্রাক পাল্টি

চুলকাটি প্রতিনিধি ঃ খুলনা মোংলা হাইওয়ে মহাসড়কের প্রতিনিয়ত কোন না কোন সড়ক দুর্ঘটনার শিকার হতে হয়। রাত অথবা দিনে চলে গতির প্রতিযোগিতা অদক্ষ চালক ফিটনেস বিহীন গাড়ী দিয়ে সড়কে ঝড়ছে তরতাজা প্রাণ বাড়ছে মৃত্যুর মিছিল। শনিবার (২৬ জুলাই) ভোর রাতে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মোংলাগামী খালি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে পড়ে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় সড়কে পড়ে থাকা ট্রাকটি সরাতে বিলম্ব পোহাতে হয় যাতে হাইওয়ে মহাসড়কের দুই পাশে যানজটের তীব্র সৃষ্টি হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় খুলনা থেকে ছেড়ে আসা ট্রাকটি চুলকাটি এসে পৌচ্ছালে খালি সিলিন্ডার বোঝাই ট্রাক হঠাৎ উল্টে পড়ে যায় চালকের বেপরোয়া গতি বা অচেতন অবস্থায় এমন দুর্ঘটনা ঘটে বলে ধারণা। এতে চালক ও হেলপার অক্ষত অবস্থায় আছে বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button