স্থানীয় সংবাদ

খুলনা কর আইনজীবী সমিতির উদ্যোগে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের স্মরণে শোক সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা কর আইনজীবী সমিতি উদ্যোগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত (শহীদ) শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থ্যতা কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় সমিতির হল রুমে অনুষ্ঠিত দোয়া ও শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান সাহেব। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আওরঙ্গজেব। উক্ত দোয়া ও শোক সভায় সমিতির সিনিয়ার সদস্য অ্যাড. এম হারুন অর রশিদ, শেখ আবুল কাশেম, হারুন অর রশিদ (হেলাল), এস, এম, শাহনওয়াজ আলী, অ্যাড. মোঃ আমিনুর রহমান, অ্যাড. এ, বি এম মোস্তফা জামান, অ্যাড. শেখ হারুন অর রশীদ, অ্যাড. মহাশীন কবির দুলু, এস, এম, জি নেওয়াজ, অ্যাড. কাজী মোঃ মাছুদুল হক, অ্যাড. মোঃ নজরুল ইসলাম, অ্যাড. শারমীন আকতার লাকী, জি, এম সোহাগ, আব্দুল লতিফ, আব্দুর রহমানসহ আরও অনেকে আলোচনায় অংশ গ্রহণ করেন। নিহত (শহীদ) শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন অত্র সমিতিরি সিনিয়র সদস্য শেখ আবুল কাশেম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button