নগরীতে হোস্টেলে ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : খুলনায় মহানগরীতে হোস্টেলের মধ্যে সুমাইয়া আক্তার নদী (২১) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সে খুলনা মহানগরী বয়রা মহিলা কলেজ বাউন্ডারি রোড এলাকায় একটি ভাড়া ম্যাচে পড়াশুনা করতেন। রোববার দুুপুর আড়াইার দিকে ওই বাসায় তিনি আত্মহত্যা করেন। পুলিশ জানায়, মৃত সুমাইয়া আক্তার নদী খালিশপুর থানাধীন বয়রা মহিলা কলেজ বাউন্ডারি রোড বাসা নং-৩৪, মামুন শেখের বাড়ির ভাড়াটিয়া। রোববার দুপুরে নিজ ঘরের ভিতরে জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরর্বীতে ওই ভাড়ার ম্যাচের অন্যান্য ছাত্রীরা গলায় ফাঁস দেয়া দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গলায় ফাস দেওয়া অবস্থায় উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালিশপুর থানায় ওসি মো: রফিকুল ইসলাম বলেন, ওই মেয়েটি সদ্য আয়ে পাশ করে অনার্সের ভর্তির জন্য প্রস্ততি নিচ্ছিলো। তবে কি কারণে আত্মহত্যা করতে পারে সে বিষয়ে এখনো নিশ্চিত না। লাশ পোস্ট মর্ডম এর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত সুমাইয়া আক্তার নদী মামুন ফকিরের মেয়ে। উল্লেখ্য মেয়েটি গল্লামারি এস ও এস শিশু পল্লীর তত্ত্বাবধানে মানুষ হয়েছেন। উক্ত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে উপরোক্ত স্থানে ভাড়া থেকে পড়াশোনা করতেন বলে জানা যায়।



